০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

১০০ কোটি টাকার মানহানির মামলা থেকে শমী কায়সারকে অব্যাহতি

শমী কায়সার

সাংবাদিকদের ‘চোর’ সম্বোধন করার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানি মামলার সাক্ষী খুঁজে না পাওয়ায় গত ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক লুৎফর রহমান।

২০১৯ সালের ২৫ নভেম্বর বাদী স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি দেন। শুনানি শেষে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
ওই বছরের ৩০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে নুজহাতুল হাসান বাদী হয়ে শমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

১০০ কোটি টাকার মানহানির মামলা থেকে শমী কায়সারকে অব্যাহতি

প্রকাশিত : ০৪:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১