০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৫জনের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাঁচকুল মালিগ্রামের সেকেন সেকের ছেলে চালক আবুল হোসেন (৩৫) ও ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)। আর বাকীদের নাম পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল পৌনে ৭টার দিকে মালীগ্রাম থেকে ভাঙ্গা অাসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের তমিজউদ্দিন মোড় নাকস্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মরদেহগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ছোটপর্দার পর অভিনয়ের ভিন্ন পরিসরে সুশোভন সোনু রায়

ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৫জনের

প্রকাশিত : ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮