০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

জনগণের চিন্তিত হওয়ার কারণ নেই: ডিএমপি কমিশনার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে জনগণের চিন্তিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, রায় নিয়ে জনগণের চিন্তিত হওয়ার কারণ নেই। রায়কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই- আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠরভাবে দমন করা হবে।

এদিকে রায় ঘোষণা উপলক্ষে ভোর থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

জনগণের চিন্তিত হওয়ার কারণ নেই: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১০:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮