জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু তারকাদের আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম ‘পরিচয়’ এই আনন্দ আড্ডার আয়োজন করে। ‘বঙ্গববন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই সেøাগানে কেক কেটে আনন্দ আড্ডার সূচনা করা হয়। এতে অংশ নেন চলচ্চিত্র পরিচালক রায়হান জুয়েল, মডেল অভিনেত্রী লারা লোটাস, সহ গুণীজনরা। আড্ডা পরিচালনা করেন পরিচয় সম্পাদক শিশুসাহিত্যক আপন অপু।
রাজধানীর বনশ্রীতে অটোগ্রাফ ক্যাফেতে আয়োজিত আনন্দ আড্ডায় শিশু তারকারা তাদের স্বপ্নের কথা, ভাবনার কথা জানান এবং নাচ, গান, আবৃত্তি করে শিশু দিবস উদযাপন করেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর জাদু প্রদর্শন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জাদুশিল্পী লাভলু।
রায়হান জুয়েল বলেন, শিশু দিবস শিশুদের জন্য। আর তাদের নিয়েই এই সুন্দর আয়োজন প্রশংসনীয়। এসময় তিনি ছোটদের সাথে গল্প করে আনন্দ ভাগ করে নেন
পরিচয় সম্পাদক আপন অপু বলেন, আমরা চাই শিশুরা তাদের মতো করে বেড়ে উঠুক। শিশু তারকদের প্রতি আমাদের যেমন বাড়তি দায়িত্ব রয়েছে তেমনি দেশের অন্যসব শিশুরাও তাদের দেখে অনুপ্রাণিত হয়। তাই আমরা শিশুদেরকে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছি। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।
রোহান, তূর্য, তূর্ণ, তাসিন, তাজিম, আয়াজ মাহমুদ, প্রহর, শখ, রাহা, লিয়ানা, যেথ্রো, শায়ান, রাজকুমার, শাইরী, আলিফ, তাফসির, মানহা, সাইমুম, আরুশী, মুগ্ধ, প্রহর, সুনায়রা, সানিম, সূর্য, আরোহী, মিথিলা, রুদ্র মুন, ইফতিদাসহ চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা একঝাঁক শিশুশিল্পী এ আড্ডায় অংশ নেন। এছাড়া পরিচয় কো-অর্ডিনেটর তুফান মাজহার খান ও শিশুশিল্পীদের অভিভাবকরাও এতে অংশ নেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























