এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবি সন্ন্যাসী আরণ্যকের (সাদ্দাম হোসেন) নতুন কবিতার বই ‘জামা খোলো বিদুষী রাত’।
সন্ন্যাসী আরণ্যকের কবিতা সম্পর্কে কবি ও প্রাবন্ধিক রাহেল রাজিব বলেন,“ সন্ন্যাসী আরণ্যক- মৰ্বিডিটির কবি। বৈশ্বিক নাগরিকবােধে অভিনব কিন্তু আদিতম এবং সেটা শব্দে আবিষ্কার- দারুণ, কখনাে কখনাে প্রায় দুরহ। ভুলে ভরা গতানুগতিক শব্দ ছন্দের মারপ্যাঁচে তিনি নেই— তবে এ কাব্যের বিষয়ের স্ট্রোক দীক্ষিত পাঠককে আক্রমণ করবে, আক্রান্তও করে ফেলতে পারে; তিনি বিষন্নতার বিপরীতে উল্লাসের পথরেখা সমান্তরাল রেখে শব্দয়ন-চয়ন প্রকৌশলে নান্দনিকতা নিশ্চিত করতে পেরেছেন। ‘জামা খােলাে বিদুষী রাত’ এর আহ্বানে খুলে যাক পাঠকের প্রযুক্ত পাঠ-জেটল্যাগ। হ্যাংওভার হােক চিন্তার-বিশ্বাসের কিংবা বিশ্বাসঘাতকতারও।
বইটির লেখক কবি সন্ন্যাসী আরণ্যক (সাদ্দাম হোসেন)বলেন, কবিতার যে প্রচল ধারা চলে আসছে, তার থেকে বের হয়ে নতুন কিছু করতে চেয়েছি। আঙ্গিক, শব্দ চয়ন ও বয়ানে ব্যাপক পরিবর্তন এনেছি— সচেতন পাঠক বইটি খুললেই বুঝতে পারবেন। বইটা দুইটা পর্বে বিভক্ত প্রথম পর্বে কবিতায় আমি যা কিছু নতুন করতে চেয়েছি তার স্বাক্ষর আর দ্বিতীয় পর্বে কবিতার হৃদয়ঙ্গমতার উপর কাব্যরস সৃষ্টির উপর জোর দিয়েছি। সাধারণ পাঠক দ্বিতীয় পর্বটা দারুণভাবে উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য,”জামা খোলা বিদুষী রাত “এটি তার দ্বিতীয় প্রকাশিত বই। এবং প্রথম বই ‘ইভা ব্রাউন ’ যা প্রকাশকাল ২০২০ সালে একই প্রকাশনি থেকে প্রকাশ হয়েছিলো।বই মেলায় কবি মানস’ নামক প্রকাশনার ৪০২ নং স্টলে উক্ত বই দুইটি পাওয়া যাবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























