০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিছিলে আহত ভিপি নুর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যসচিব ফরিদুল হক।

নুরের ফেসবুক স্ট্যাটাসে দাবি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় নুর আহত হন। আরও ১৫ জনের মতো আহত হন।

ফরিদুল হক জানান, দুই ঘটনা মিলে ৩০-৩৫ জনের মতো আহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

খাল খনন প্রজেক্টের কোটি টাকা সাশ্রয়

মিছিলে আহত ভিপি নুর

প্রকাশিত : ০৩:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১