০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আইসিইউতে রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে আজ দুপুরে স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে।

পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় সাথে সাথে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ করোনা টেস্ট করা হলে রিজভীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩১ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

আইসিইউতে রিজভী আহমেদ

প্রকাশিত : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১