পার্টিতে যোগ দিয়ে কভিড-১৯ আইন ভঙ্গের অপরাধে দুঃখ প্রকাশ করেছেন জুভেন্তাস ফরোয়ার্ড পাওলো দিবালা। ইতালিতে চলমান লকডাউনের মধ্যেও প্রতিবেশীদের নিয়ে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককিনির তুরিনের বাসায় আয়োজিত সান্ধ্যকালীন পার্টিতে যোগ দিয়ে স্থানীয় পুলিশের জরিমানার কবলে পড়েছেন জুভেন্তাসের এই তিন খেলোয়াড়।
পরে ইনস্টাগ্রামে এক পোস্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা লিখেছেন, ‘আমি জানি এই মুহূর্তে কভিড পরিস্থিতিতে পুরো বিশ্ব কি ধরনের কঠিন সময় পার করছে। এ সময়ে আমার এই ধরনের ভুল করা মোটেও উচিত হয়নি। রাতের খাবারের জন্য বাইরে যাওয়াটা আমার ভুল হয়েছে। এটা মূলত সেই ধরনের কোনো পার্টি ছিল না। কিন্তু যেকোনোভাবেই হোক আমি ভুল করেছি এবং সে জন্য ক্ষমাপ্রার্থী’।
ইনজুরির কারণে এই তিনজনই নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি। এই ভুলের কারণে তিনজনই হয়তো ক্লাব থেকেও শাস্তি পাবেন। যদিও ক্লাব সূত্র নিশ্চিত করেছেন এখনো এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে খেলোয়াড়রা দলে ফিরে আসার পরই ইতালিয়ান চ্যাম্পিয়ন দলে নতুন করে করোনা হানা দিয়েছে। সেন্টার-ব্যাক লিওনার্দো বনুচ্চি ইতালি থেকে ফিরে আসার পর করোনা পজিটিভ হয়েছেন। এক বিবৃতিতে বনুচ্চির করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে জুভেন্তাস জানিয়েছে, তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























