০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কমলগঞ্জে জানালা-গ্রিল ভেঙে সেনাসদস্যের বাড়িতে চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে জানালার গ্রিল ভেঙে সেনা সদস্যের বাসায় চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে পৌর এলাকার চন্ডিপুর গ্রামের সেনাবাহিনীতে কমর্রত শফিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। চোরেরা বাসার ভেতর থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলাপকালে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন।

শুক্রবার রাতে বাসার সম্মুখের জানালা ও গ্রিল ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লক ভেঙে ২ ভরি স্বর্ণালংকার, এলইডি টিভি ও দামি কাপড়-চোপড় নিয়ে যায়। রাত সাড়ে ১১টায় বাসায় ফিরলে চুরির বিষয়টি বুঝতে পারি। পরে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়।
কমলগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

কমলগঞ্জে জানালা-গ্রিল ভেঙে সেনাসদস্যের বাড়িতে চুরি

প্রকাশিত : ০৫:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১