১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীলঙ্কা সফর নিয়েও ভাবছে বিসিবি

করোনাভাইরাসের কারণে গত বছর শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি বাংলাদেশ। সেটা পিছিয়ে দেয়া হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটায় মাঠে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট।

এরই মাঝে নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে রওয়ানা হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এরই মধ্যে বাংলাদেশে করোনা পরিস্থিতির অবস্থা ভয়াবহ। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকাডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের অবস্থা কী দাঁড়াচ্ছে? কৌতুহলি মনে অবশ্যই প্রশ্ন জাগছে। বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থকরাও উদগ্রীব হয়ে আছেন, বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সর্বশেষ খোঁজ জানতে।

এ নিয়ে যোগাযোগ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অফিসার নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয়, লকডাউন ঘোষণার কারণে কী বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় রওয়ানার সূচিতে কোনো পরিবর্তন আসতে পারে?

সিইও জানান, ‘টিম তো নিউজিল্যান্ড থেকে আগামীকাল (রোববার) দেশে ফিরতেছে। তো আমাদের পরিকল্পনায় যা ছিল, এখনও পর্যন্ত সবই ঠিক আছে। কাল সকাল ১১টায় টিমের ল্যান্ড করার কথা। তারা আসার আমরা শ্রীলঙ্কা সফর নিয়ে বসবো। সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবো। এরপরই অবস্থা কী দাঁড়ায়, সে হিসেবে ব্যবস্থা নেবো।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

শ্রীলঙ্কা সফর নিয়েও ভাবছে বিসিবি

প্রকাশিত : ০৭:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১