০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ রবিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক।

১৯৬১ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন আসলামুল হক। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর পৈতৃক বাড়ি ঢাকা জেলার মিরপুর এলাকায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত : ০৪:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১