০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চকরিয়ায় লকডাউন না মানায় ৮১ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক না পরা, আদেশ অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে আদালত ১৮টি মামলার বিপরীতে ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
৫ এপ্রিল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকার ঘোষিত লকডাউন
বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন-চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, চকরিয়া থানা পুলিশের একাধিক টিম, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

চকরিয়ায় লকডাউন না মানায় ৮১ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৭:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১