মাদারীপুরের রাজৈরের শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থার সার্বিক সহযোগিতায় করোনার দূর্যোগকালে দুইটি অসহায় প্রতিবন্ধী পরিবারকে (৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে এ সামগ্রী হস্তান্তর করেন রাজৈরের ইউএনও মোঃ আনিসুজ্জামান। এসময় আরোও উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম নেওয়াজ মুন্সি , শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি মুক্তা নেওয়াজ, রাজৈর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, সহসেক্রেটারী সাইফলু ইসলাম টিটন,প্রতিবন্ধী সংস্থা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার।
প্রতিবন্ধী পরিবার কুদ্দুস বেপারীকে ভ্যানগাড়ী ও বাক-শ্রবণপ্রতিবন্ধী পারভীন বেগমকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















