টাঙ্গাইল শহরের বটতলা বাজারে ৩৬ কেজি ওজনের বাঘাইর মাছ বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরের দিকে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মাছ বিক্রেতা ফজলু মিয়া জানান, তিনি সিরাজগঞ্জের এক জেলের কাছ থেকে মাছটি কিনে বটতলা বাজারে তুলেন। মাছটি দেখতে দোকানে অনেকেই ভিড় করেন। পরে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করেন।
মাছের ক্রেতা আব্দুল গফুর মিয়া বলেন, বাজারে মাছটি দেখার পর আমরা কয়েকজনে মাছটি কেনার সিদ্ধান্ত নেই। পরে ১২ জনে মিলে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেই। বাজারেই মাছটি কেটে ভাগ করে নিয়েছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















