০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন সরকার (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গোমতী বেড়িবাঁধের ভিতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহসিন সরকার সাতমোড়া গ্রামের মৃত লতিফ মাষ্টারের ছেলে।

জানা যায়, গোমতী বেড়িবাঁধের ভিতরে তার কয়েকটি কলাবাগান রয়েছে। বাগানে পানি দেওয়ার জন্য গোমতী নদী থেকে পানি তোলার জন্য অস্থায়ীভাবে একটি মটর মেশিন বসানো হয়। বুধবার ভোরে বাগানের ভিতরে থাকা ২৩০ ভোল্টের বৈদ্যুতিক খুটি থেকে সেই মটর মেশিনে বাঁশ দিয়ে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে। গ্রামের এক মহিলা জমিতে ঘাস কাটতে গিয়ে মহসিন সরকারকে বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী বিদ্যুৎ অফিসের সহায়তায় তাকে সেখান থেকে মৃত উদ্ধার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১