০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টাঙ্গাইলে চোলাই মদসহ চার কারবারি আটক

টাঙ্গাইলে ১০০ লিটার চোলাই মদসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (৭ এপ্রিল) দুপুরে শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদেন আটক করা হয়। বিষয়টি র‍্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কান্দাপাড়া এলাকার মৃত জয়নাল রবি দাসের ছেলে রবি দাস (৩৫), মৃত অন্তু রবি দাসের ছেলে কৈলাস রবি দাস (৩৩), মৃত শিবু রবি দাসের ছেলে তুলসি রবি দাস (৪২) এবং পাড় দিঘুলীয়া এলাকার মো. আব্দুল লতিফ মন্ডলের ছেলে এহসানুল হক মিলন (২৬)।

এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একশ’ লিটার চোলাই মদসহ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলো বলেও অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামীদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

টাঙ্গাইলে চোলাই মদসহ চার কারবারি আটক

প্রকাশিত : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১