০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ফের পাকিস্তানের সদস্যপদ স্থগিত

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ফের পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত ঘোষণা করেছে। আজ বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এমনটাই জানিয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সম্প্রতি তারা হারুণ মালিকের নেতৃত্বাধীন ফিফা নরমালাইজেশন কমিটির কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই সদস্যপদ স্থগিতের ঘোষণা দিলো ফিফা।

ফিফার দাবি করেছে, তৃতীয় পক্ষ যেভাবে জোর করে দায়িত্ব নিয়েছে তা আইনের মারাত্মক লঙ্ঘন আর একারণেই পাকিস্তান ফুটবল ফেডারেশনকে স্থগিত করা হলো। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফায় পাকিস্তানের সদস্যপদ স্থগিত হয়েছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ফের পাকিস্তানের সদস্যপদ স্থগিত

প্রকাশিত : ০৭:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১