০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আরও ১৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের দুই মেয়াদে এ পর্যন্ত মোট ৮ হাজার ৮১৯ মেগাওয়াট ক্ষমতার ৮৮টি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এছাড়াও নতুন নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কাজ চলছে।

রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে তিনি জানান, রোহিঙ্গা উদ্বাস্তু অধ্যুষিত কক্সবাজার জেলায় বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।

সরকার দলীয় আ ফ ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মোট ১৩ হাজার ৮১৩ মেগাওয়াট ক্ষমতার ৪৫টি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আরো ৪ হাজার ১৮০ মেগাওয়াট ক্ষমতার ১৯টি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।’ মোট ২০ হাজার ৫১৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

আরও ১৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮