০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরিচালনায় অমিত হাসান

অমিত হাসান

প্রথমবারের মতো পরিচালনায় আসছেন চিত্রনায়ক অমিত হাসান। তবে কোনো চলচ্চিত্র নয়, টিভি নাটকের মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লিখাচ্ছেন তিনি। খুব শিগগির একটি নাটক পরিচালনা করবেন বলে জানালেন তিনি। একইসঙ্গে তিনি অভিনয়ও করবেন। অমিত হাসান বলেন, আমি এর আগে শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি।

এটিতে কন্ঠ দিয়েছেন আলী মুস্তাফা। এদিকে চলচ্চিত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তার হাতে এখন, ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, ‘ মাসুদ রানা’ ও ‘যন্ত্রনা’সহ বেশ কিছু ছবি আছে। তবে লকডাউনে অভিনেতা কোনো শুটিং করছেন না বলেও জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি

পরিচালনায় অমিত হাসান

প্রকাশিত : ০৩:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১