০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অবস্থার অবনতি, আইসিইউতে কবরী

কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীকে হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

এর আগে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে ৫ এপ্রিল করোনা পজিটিভ আসে কবরীর। এরপর সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ তখন খালি ছিলো না। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে কবরীর ব্যক্তিগত সহকারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। এর পরই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আমাদের বলেন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউ ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা বেলা ২টার পর ম্যাডামকে সেখানে নিয়ে যাই।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক সমস্যায়ও ভুগছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

অবস্থার অবনতি, আইসিইউতে কবরী

প্রকাশিত : ০৪:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১