শুক্রবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মালকান্দি গ্রামে বিবদমান দু’গ্রæপের সংঘর্ষে একই পরিবারের ৮জনসহ অন্তত ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে শরীয়তপুর সদর হাসপাতালে ৮জন ও অন্যান্য আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় স্থানীয় নাছির মালের ২টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। স্থানীয় সূত্র ও নাছির উদ্দিন মাল জানান, বাড়িতে যাতায়াতের পথ নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ স্থানীয় আলমাস মালের নেতৃত্বে মিরাজ মাল, সিরাজ মাল, শিপন মাল, হাকিম মাল তারা মাল ও জাহিদ মালের নেতৃত্বে ধারালো রামদা, ছেন, টেটা ও লাঠিসোটা নিয়ে হামলা করে নাছির মাল, তার স্ত্রী জোৎ¯œা বেগম, ছেলে রাসেল মাল, ফয়সাল মাল, ভাই সিরাজুল মাল, গিয়াসুদ্দিন মাল, ভাতিজা বাবুল মাল ও বাবুল মালের স্ত্রী ছলিমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষকারীরা নাছির মালের ২টি বসতঘর ভাংচুর ও ঘরের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ সোহেব আলী বলেন, ঐ গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাই নাই।
বিজনেস বাংলাদেশ/ এ আর























