০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রিলিজ হল বর্ণ চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম “ বোকা পাখি ”

রিলিজ হল বর্ণ চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম “ বোকা পাখি ”। অ্যালবামের সবকটি গান লিখেছেন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন বর্ন চক্রবর্তী নিজেই। বর্ন চক্রবর্তী বলেন, “দীর্ঘ ১২ বছরের সাধনার ফলাফল এই অ্যালবাম। অনেকেই বলেছিলেন আরো আগেই অ্যালবাম প্রকাশ করার ব্যাপারে, কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম না। ভাবছিলাম আরও চর্চা, আরও পরিপক্কতা এবং গুছিয়ে অ্যালবাম টা প্রকাশ করব। এর মাঝে সিঙ্গেল অনেক গান প্রকাশ করেছি। দেখেছি শ্রোতারা আমাকে আপন করে নেন কিনা। এবার আমি তৈরি। শ্রোতাদের পক্ষথেকে ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে রিলিজ করলাম নিজের প্রথম একক অ্যালবাম “বোকা পাখি”। আশাকরি অ্যালবামটি সবার ভালো লাগবে।”
এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে ভার্চুয়ালি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সংগীত শিল্পী ফাহমিদা নবী। সাথে আরো ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী জয় শাহরিয়ার। অ্যালবামে ৬ টি গান রয়েছে। গানের ধরন গুলো হল প্রেম, বিরহ, মানবতা, দ্বিধা । এই অ্যালবামে থাকছে পপ, মেলোডিয়াস ও ইডিএম ঘরানার গান। গানের শিরোনাম গুলো হলো বোকা পাখি, ও বন্ধু রে, ভুলিনি, ভাগ্যিস, মনটা ভীষণ খারাপ এবং চলো পালিয়ে যাই।

অ্যালবামে মিউজিশিয়ান হিসেবে গিটারে কাজ করেছেন সাইদ রিয়েল এবং আমিন জামিল তিলক। বাঁশি বাজিয়েছেন কামরুল আহমেদ। সাউন্ড ডিজাইন করেছেন বর্ণ চক্রবর্তী। অ্যালবামটি প্রকাশ পেয়েছে হিউজ স্টুডিওর ব্যানারে। অ্যালবামটি পাওয়া যাবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হিউজ টিভি তে। এছাড়াও দেশি বিদেশী অ্যাপ গুলোতেও গানগুলো স্ট্রিম করা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

রিলিজ হল বর্ণ চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম “ বোকা পাখি ”

প্রকাশিত : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১