১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দাগনভূঞার সেজান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞার মেহেদী হাসান সেজান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সৌদি আরবের সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়। সেজান উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিম পুর গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।

নিহত সেজানের মামা সুরুজ মিয়া জানান, গত বছর সেজান সৌদি আরব যান। সেখানে ফ্রি ভিসায় কাজ করতেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সৌদি আরবের দাম্মাম শহর থেকে রিয়াদে আসার পথে তায়েফে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেজানের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, সেজান তার পিতা-মাতার একমাত্র সন্তান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দাগনভূঞার সেজান

প্রকাশিত : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১