ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দ্বিতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। বিশাল রান সংগ্রহ করলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোন রকম প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ধোনিরা।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই সুপার কিংস। ওপেনার গাইকাওয়াদ (৫) এবং ফাফ ডু প্লেসিস (০) ব্যার্থ হলেও ঝড় তুলেন মঈন আলি এবং সুরেশ রায়না। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৫৩ রান। মঈন আলী ২৪ বলে ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
আলীর বিদায়ের পর রায়নার সঙ্গে যোগ দেন রাইডু। এই দুটিতে আসে ৬৩ রান। রাইডু ১৬ বলে ২৩ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি।
রাইডুর বিদায়ের পরপরই আউট হন হাফসেঞ্চুরি করা রায়না। ৩৬ বলে ৫৪ রান করে রানআউট হয় এই ভারতীয় তারকা। শেষ দিকে জাদেজার ১৭ বলে ২৬ এবং স্যাম কুরানের ১৫ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস চেন্নাইকে ১৮৮ রানের বড় পুজি এনে দেয়।

























