স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ফের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে মর্যাদার এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতই দ্বিতীয় ক্লাসিকোতেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এবার নিজেদের মাটিতে তাদের জয় ২-১ গোলের ব্যবধানে।
বার্সালোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে এই ম্যাচেও অক্ষম রাখতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদ ডিফেন্ডাররা। তাদের একমাত্র গোলটি আসে মিনগুয়েজার পা থেকে।
২০০৭/০৮ মৌসুমের পর এই প্রথম একই মৌসুমে দুই ক্লাসিকোতেই রিয়ালের কাছে হেরে মাঠ ছাড়তে হল বার্সাকে।
এই জয়ের পর ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেটিকো। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সালোনা।

























