০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মিতা হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পৃথক শোক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেই সাথে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমা মিতা হকের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া দেশ বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের৷

এর আগে রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়াও তিনি প্রায় পাঁচ বছর ধরে কিডনি রোগেও ভুগছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

মিতা হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১