১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মতূর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে আটক করেছে পুলিশ। ফেইসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অপরাধে গত শনিবার রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেইসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরনের উস্কানীমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো। এছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করে বলে পুলিশ নিশ্চিত হয়। এ অবস্থায় উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১১ টার দিকে ওসির নেতৃত্বে একদল পুলিশ মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে আটক করেন।
আটক খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১