সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি রমজান ও করোনায় ২০ লক্ষ ১হাজার ৯ শত ২৭ গ্রাহক কে ২৫ কোটি টাকা বকেয়া রেখে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ প্রদান অব্যাহত রেখেছেন। এ সংক্রান্ত তথ্য নিশ্চিতে কথা হয় সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তুষার আহম্মেদ এর সাথে।তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন,লাভ নয়, লোকসান নয়,গ্রাহকই সমিতির মালিক।তাই গ্রাহকদের এ রমজানে যেন কোন প্রকার কষ্ট না হয় সে জন্য এ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করে করোনার মধ্যে নিরলস পরিশ্রমে বিদ্যুৎ সরবরাহ চলছে।তিনি আরও জারিয়েছেন, একটি প্রতিষ্টানের মুল চালিকাশক্তি অর্থ।তাই নগদ টাকায় বিডিবি থেকে ৪ টাকা ৬৬ টি পয়সা প্রতি ইউনিট মুল্যে বিদ্যুৎ ক্রয় করে তা শ্রেনী ভেদে বিক্রয় করা হয়।অনেক ক্ষেত্রে ক্রয়মূল্যের চেয়েও কমদামে বিদ্যুৎ গ্রাহকে প্রদান করা হয়।কেননা সুমদ্র উপকূলীয় জেলা সাতক্ষীরার আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ আজ মৌলিক চাহিদার মত।জেলাকে শতভাগ বিদ্যুতায়িত করার ফলে একাধিক কল কারখানা সহ চাষাবাদ হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থায়।করোনাকালীন সমায়ে উৎপাদন যেন ধমকে না যায় সে জন্য ভয়াবহ আম্ফান ঝড়ের পর এ জেলাকে নতুন করে টেকসই বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে।সে ক্ষেত্রে বিদ্যুৎ লাইন নির্মাণে অনেক কর্মচারী শহীদ হয়েছেন। তবুও আমরা গ্রাহকের সেবা প্রদানে জীবনবাজী রেখে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সে জন্য মিডিয়ার মাধ্যমে আমরা গ্রাহকের নিকট বার্তা দিচ্ছি যে,যখন সর্বত্তক ত্যাগ শিকার করে আপনাদের সেবা নিশ্চিত করছি তখন আপনারা এ করোনার মধ্যে বিদ্যুৎ বিল ব্যাংকে জমা দিতে না পারলেও বিকাশে জমা দিয়ে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা ধরে রাখতে সহযোগীতা করুন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















