করোনাকালে নিম্নবিত্ত মানুষের মহাবিপর্যয়ের দিনে মানবিক সহায়তা চালিয়ে যাচ্ছেন এক সময়ের তারকা অলরাউন্ডার, জাতীয় দলের সাবেক অধিনায়ক ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি।
পবিত্র রমজানেও থেমে নেই আফ্রিদির মানবসেবা কার্যক্রম। শহীদ আফ্রিদি ফাউন্ডেশন, ইউকের এক টুইটে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, করোনার মধ্যেই আফ্রিদি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার প্যাকেট তুলে দিচ্ছেন।
দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে মানবসেবায় কাজ করছেন তিনি। তার সংগঠনের নাম শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। অসহায় ও দরিদ্র মানুষের জন্য আফ্রিদি স্থাপন করেছেন দাতব্য হাসপাতালও।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























