১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রায়পুরের ইউএনও করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ইউএনও সাবরীন চৌধুরী।

তিনি জানান, আজ নমুনা পরীক্ষার ফল পেয়ে এ বিষয়ে নিশ্চিত হন তিনি। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সদর হাসপাতালে নমুনা দেন ইউএনও সাবরীন চৌধুরী। তিনি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, ইউএনও কার্যালয়ের আরও ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তাদেরও আইসোলেশনে থাকতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

রায়পুরের ইউএনও করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০২:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১