১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দুই চ্যালেঞ্জের কথা জানালেন ওবায়দুল কাদের

ফাইল ছবি

সরকারের দুই চ্যালেঞ্জের কথা ব্যক্ত করলেন ওবায়দুল কাদের। করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার শপথ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এরপর দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

দুই চ্যালেঞ্জের কথা জানালেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১