০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসকে। দেশটির ক্রিকেট কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছে।

গত সোমাবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলের ম্যাচ চলাকালে ফিল্ডিং করার সময় ডিপ অঞ্চলে ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে স্টোকস এই ইনজুরির কবলে পড়েন।

বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থা্ন রয়্যালসের হয়ে ভারতে খেলতে থাকা স্টোকস কালই রওয়ানা দেবেন দেশের উদ্দেশ্যে। সোমবার লিডসে তার ক্ষতিগ্রস্ত আঙুলে অস্ত্রোপাচার হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ‘বৃহস্পতিবার আমরা বেন স্টোকসের বাঁ হাতের তর্জনির এক্সরে ও সিটি স্ক্যানের রিপোর্ট পেয়েছি। এতে মনে হচ্ছে এই অল-রাউন্ডারকে অন্তত ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

প্রকাশিত : ০৪:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১