০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে নির্মান শ্রমিক নিহত । আহত ২জন

মাদারীপুর জেলার রাজৈর পৌর এলাকায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে ঘটনাস্থলেই ইমন মুন্সী নামে এক নির্মান শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে । শনিবার দুপুরে রাজৈর পৌর এলাকার ভোকেশনাল ইনষ্টিটিউটের পূর্ব পাশে মোফাজ্জেল হোসেন উজিরের নির্মানাধীন ৩তলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে । নিহত ইমন মুন্সী (২৫) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে । মারাতœক আহত এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর পৌর এলাকার ভোকেশনাল ইনষ্টিটিউটের পূর্ব পাশে মোফাজ্জেল হোসেন উজিরের নির্মানাধীন ৩ তলা ভবনের ২য় তলায় শনিবার দুপুরে নির্মান শ্রমিক ইমন ও তার সহযোগীরা কাজ করতে ছিলো । এসময় শ্রমিক ইমন একটি পুরানো ড্রাম খুলতে চেষ্টা করার সময় হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরন ঘটে । এতে শ্রমিক ইমনের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অন্য দুই শ্রমিক এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, আহত দুইজনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে । রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে নির্মান শ্রমিক নিহত । আহত ২জন

প্রকাশিত : ০৭:২২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১