০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে মাসব্যাপী ৫ টাকায় ইফতার দেবে এসপি

করোনার ভয়াবহতা ও সংক্রমণরোধে চতুর্থদিনের মতো সারাদেশে চলছে লকডাউন। এতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবি, রিকশাচালক, ভ্যানচালকসহ হতদরিদ্ররা। তারা তিনবেলা খাবার খাওয়া নিয়ে থাকে দুঃশ্চিন্তায়। ফলে মানসম্মত ইফতার খাওয়া অনেকের কপালে জুটেনা। এমন চিন্তা থেকে ময়মনসিংহে হতদরিদ্রদের নামমাত্র ৫ টাকায় মানসম্মত ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ সুপার।

শনিবার (১৭ এপ্রিল) বিকালে শহরের টাউনহল মোড় এলাকায় মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, শাহজাহান মিয়া, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, করোনার কারণে লকডাউনের পাশাপাশি দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির
পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ, ভাসমান, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষরা যাতে নামমাত্র মূল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে, সেই চিন্তা চেতনায় মাসজুড়ে ইফতার সামগ্রী সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে। নামমাত্র মূল্য বা প্রতীকি মূল্য ৫ টাকায় এই ইফতার সরবরাহ করা হবে। নগরীর বিভিন্নস্থানে প্রতিদিন মাসজুড়ে এই কার্যক্রম চলবে।

ইফতার সামগ্রীতে রয়েছে- মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, শষা, খেজুর, আঙ্গুর, কলা ও জিলাপী পরিমাণমত দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

ময়মনসিংহে মাসব্যাপী ৫ টাকায় ইফতার দেবে এসপি

প্রকাশিত : ০৫:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১