১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কৃষকের ধান রক্ষা করলো ছাত্রলীগের নেতা-কর্মীরা

লক্ষ্মীপুরের রামগতিতে কৃষক হেলালের জমির ধান পেঁকেছে। একদিকে কালবৈশাখী ঝড় অন্যদিকে শ্রমিক সংকটে প্রচুর ধান নষ্ট হয়ে গেছে। তাই রোজা রেখে এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরবাদাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক হেলাল হোসেনের ধান কেটে দেন তারা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখীর নেতৃত্বে এতে অংশ নেয় রামগতি পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সজিবুর রহমান সংগ্রাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুশফিক মাহমুদ রোমান, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সাব্বির, ইয়াসিন আরাফাত মানিক, আবদুল মাজেদ রাজিব, আলাউদ্দিন, তারেক হোসেন, শাহিন আলম, রাকিবুল ইসলাম পারভেজসহ ২০ নেতাকর্মী। তারা সবাই রোজা ছিলেন বলে জানা যায়।

মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বর্তমানে কৃষকের স্বপ্নের ফসল আমন ধান মাঠে দুলছে। প্রায় ৭০ শতাংশ জমির ধান পেঁকেছে। কিছু দিনের মধ্যেই সবাই ধান কেটে ঘরে তোলা শুরু করবেন। এরমধ্যেই শুরু হয়েছে কালবৈশাখীর ঝড়। ইতিমধ্যে ঝড়ে কারণে প্রচুর ধান নষ্ট হয়ে গেছে। ফের ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে কৃষকরা আগ থেকেই ধান কাটা শুরু করেছেন। এতে শ্রমিক সঙ্কট দেখা দেয়।

কৃষক হেলাল হোসেন জানান, ক্ষেতের ধান পেঁকেছে। কখন কালবৈশাখী ঝড় এসে সবকিছুল লন্ডভন্ড করে দেয় এনিয়ে বিপদে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দিয়েছেন। শ্রমিক খরচও বেচেছে, ফসলও রক্ষা হয়েছে। মানবিক ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

কৃষকের ধান রক্ষা করলো ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রকাশিত : ০৬:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১