১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ব্যর্থ সাকিব, ব্যর্থ কলকাতা

চলতি আইপিএলে টানা দুই ম্যাচে হারের স্বাদ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তারা হেরেছে ৩৮ রানের ব্যবধানে। ব্যাঙ্গালোরের ২০৪ রান তাড়া করতে নেমে কলকাতার ইনিংস থেমে গেছে ৮ উইকেটে ১৬৬ রানে। বল হাতে বেদম মার খাওয়ার পর ২৫ বলে ২৬ রান করেছেন সাকিব আল হাসান- যা দলকে জেতাতে পারেনি। নাইটদের ইনিংসে কোনো পঞ্চাশোর্ধ স্কোর নেই।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক বিরাট কোহলি (৫) আর ওয়ান ডাউনে নামা রাজত পাতিদর (১) রানে ফিরে যান। সেই ওভারের দ্বিতীয় এবং শেষ বলে এই দুজনকে শিকার করেন বরুন চক্রবর্তী। উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। সাকিব বোলিংয়ে এসে বেদম মার খান। প্রথম স্পেলে দুই ওভার করে দেন ২৪ রান। বাউন্ডারি খান ৩টি আর ছক্কা একটি। এরপর তাকে বোলিংয়ে আনা হয়নি।

রান তাড়ায় নেমে দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায় নাইটরা। নিতিশ রানা (১৮), শুভমান গিল (২১), রাহুল ত্রিপাঠী (২৫) কেউই বড় স্কোর গড়তে পারেননি। এরপর অধিনায়ক মরগ্যান আর সাকিবের ৩১ বলে ৪০ রানের জুটি আশা জাগিয়েছিল। মরগ্যান ২৩ বলে ২৯ রানে ফিরলে জুটির অবসান হয়। সাবেক অধিনায়ক দিনেশ কার্তিক ফিরেন ২ রানে। জেমিসনের বলে বোল্ড হওয়ার আগে সাকিবের সংগ্রহ ২৫ বলে ১ চার ১ ছক্কায় ২৬। এছড়া আন্দ্রে রাসেল ২০ বলে ৩১ রান করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

ব্যর্থ সাকিব, ব্যর্থ কলকাতা

প্রকাশিত : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১