১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁও থেকে আসা সেই অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক

মহামারী করোনায় অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ঠাকুরগাঁও থেকে রিক্সা চালিয়ে অসুস্থ শিশু সন্তানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান।
করোনার ছোবলে নিঃস্ব ঠাকুরগাঁও জেলার বাসিন্দা তারেক ইসলাম একজন রিক্সা চালক। গত শনিবার অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ঘণ্টায় ১১০কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে আসেন।
খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অসুস্থ শিশুটিকে দেখতে যান। এসময় তিনি জানান, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শিশুটির চিকিৎসার সকল ব্যয় বহন করবেন। এসময় তিনি শিশুটির মায়ের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন। তিনি আরও জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিত শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

ঠাকুরগাঁও থেকে আসা সেই অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক

প্রকাশিত : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১