০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

করোনায় সব রেকর্ড ভাঙল, ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭১ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে করোনায় টানা চারদিন শতাধিক মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু হয়েছিল গতকাল। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৯৭ জনের। মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ১৫২ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনায় সব রেকর্ড ভাঙল, ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১