১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, ৫জন আহত, বাড়িঘর ভাংচুর

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদী গ্রামে সোমবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদমান দুটি পক্ষ নান্নু মাতুব্বর ও সিদ্দিক শেখের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে আসছিল । বিবাদমান লোকজনের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৫জন আহত এবং দুটি বাড়ি ভাংচুর ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায় । মারাত্নক আহত পারুল বেগম (৩০) ও লাকী বেগমকে (২৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে ভর্তি করা হয়েছে ।
এলাকাবাসি জানায়, উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদী গ্রামের বিবাদমান দুটি পক্ষ নান্নু মাতুব্বর ও সিদ্দিক শেখের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো । এরই জের ধরে সোমবার সন্ধ্যায় সিদ্দিক শেখে পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালাম আকন ও সরোয়ার আকনের দুটি বাড়ি ভাংচুর করে । এ সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৫জন আহত হয় । সংঘর্ষ চলাকালে সালাম আকন ও সরোয়ার আকনের দুটি বাড়ি ভাংচুর , নগদ তিন লাখ টাকা ও সোনার চেইন নিয়ে যায়। সিদ্দিক শেখের সাথে যোগাযোগ করা যায়নি । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, ৫জন আহত, বাড়িঘর ভাংচুর

প্রকাশিত : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১