নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামের বেগুনি ধান চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন চাষী মো. ছাদেক মিয়া। তিনি দির্ঘদিন প্রবাস যাপন করে ২০১৬ সালে দেশে এসে কৃষি কাজকে আপন করে নেন।
সম্প্রতি তিনি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারেন বেগুনি ধান সর্ম্পকে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে বেগুনি ধানের বিজ সংরক্ষণ করেন। অন্যান্য ধানের মতই বেগুনি ধানের চাষকার্য সম্পাদন করেন। উপজেলা কৃষিকর্মকর্তাদের পক্ষ থেকে তাকে নিয়মিত মাঠ পর্যায়ের অফিসারগণ ধান চাষে তদারকি করেন।
বেগুনি ধানের উৎপাদন সম্পকে কৃষিবিদ বনি আমিন খান বলেন, বেগুনি ধান মূলত একটি চায়না ধান। যতটুকু জানাগেছে উক্ত ধানের চাল চীনের রাজ পরিবার ব্যাতিত জনসাধারণের জন্য এর ব্যবহার ছিল নিষিদ্ধ।
আশা করি এই ধান কৃষকদেরকে আর্থিক ভাবে লাভবান করবে এবং এর পুষ্টিগুণও অন্য ধানের চাইতে ভালো। বিভিন্ন ভাবে জানতে পেরেছি নতুন চাষকৃত বেগুনি ধান চুরি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানতে পেরেছি, তবে আমাদের কৃষি অফিস থেকে কৃষকের জন্য সর্ম্পূণ সহযোগিতা থাকবে। নতুন এই ধান দেশের কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলে, দেশ ও কৃষক ব্যপক লাভবান হবে বলে আমি আশা করি।




















