০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

গাজীপুরে পরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে গাজীপুরে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

শহরের ২৬ নং ওয়ার্ডে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে গাজীপুর আন্ত:জেলা বাস টার্মিনালের ২০০ গণপরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান।

ত্রাণ সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল-নূরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ কার্যক্রম বিতরণ শেষে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুর যেহেতু শিল্প অঞ্চল এখানে লকডাউনের কারণে যে সব পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছেন আমরা সরকারের ত্রাণ সহায়তা ও জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছি। এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকে (বৃহস্পতিবার) গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম।

তরিকুল ইসলাম আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই তালিকা করছি, এ তালিকা অনুযায়ী আমরা ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রাখব।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ মিনিটে ট্রান্সফরমার গায়েব! সলঙ্গায় চোর চক্রের মূল হোতা র‌্যাবের জালে

গাজীপুরে পরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশিত : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১