১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

না’গঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২ প্রাইভেট কার জব্দ

নারায়ণগঞ্জর বন্দর কেওঢালা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে (২২ এপ্রিল)ভোরে র‌্যাব-১১চেকপোষ্টের মাধ্যমে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশী করে সাড়ে ১১ কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার, মোঃ আলমগীর (৩৫) এবং মোঃ রাশেদ (২৫) নামে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ও নগদ ২,৫০০/-টাকা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানা যায়, আসামী মোঃ আলমগীর এর বাড়ি লক্ষীপুর জেলার রাধাপুর এলাকায় ও মোঃ রাশেদ এর বাড়ি কুমিল্লা জেলার কুমিল্লা সুয়াগাজী বাটপাড়া এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী প্রাইভেট কারযোগে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল। আসামীরা স্বীকার করে যে, তারা অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রাইভেট কারযোগে যাত্রী পরিহনের আড়ালে চালক ও যাত্রীর সীটের নিচে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। চালক ও যাত্রী হিসেবে পরিচয় তাদের ছদ্মবেশ মাত্র।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

না’গঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২ প্রাইভেট কার জব্দ

প্রকাশিত : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১