০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রানের পাহাড় গড়ছে মুমিনুলরা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়ছে টাইগাররা। চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচের দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করছে মুমিনুলরা। শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

১৬৩ রানের ইনিংস খেলে শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৬৯ রান। মুমিনুল আউট হন ১২৭ রানে। লিটন ২৪ রানে ও মুশফিকুর রহিম ৩৯ রানে ব্যাট করছেন। এই জুটিতে এর মধ্যে ৪৬ রান তুলে ফেলেছেন তারা।

এর আগে ২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। প্রথম দিনে হেসেছিল তামিম ইকবালের ব্যাটও। ১০১ বলে ৯০ রান করে আউট হয়েছেন তামিম ইকবাল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

রানের পাহাড় গড়ছে মুমিনুলরা

প্রকাশিত : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১