০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক থাকার আহবান

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভবিষ্যতে যাতে আবার করোনার তৃতীয় ঢেউ চলে না আসে তা নিয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার সকালে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১’ উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশের মানুষকে নানা সংকটে ফেলেছে। অতিমাত্রায় বৃদ্ধির ফলে দেশে জরুরি লকডাউন চলছে। লকডাউন সংক্রান্ত সরকারের সব নির্দেশনা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে দেশে কেন ও কিভাবে করোনায় দ্বিতীয় ঢেউ এল এবং এভাবে বৃদ্ধি পেল সেটিও ভাবতে হবে। এখন দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ভবিষ্যতে যাতে আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসতে না পারে সেদিকেও এখন থেকে সতর্ক থাকতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম আবদুল আজিজসহ স্বাস্থ্যসেবা খাতের আরও চিকিৎসকরা বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডাইরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২০ মিনিটে ট্রান্সফরমার গায়েব! সলঙ্গায় চোর চক্রের মূল হোতা র‌্যাবের জালে

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক থাকার আহবান

প্রকাশিত : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১