০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এবার নূরের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
ওসি জানান, নুরুল হক নূরের ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কুৎসা রটানো করে। এমন অভিযোগ এনে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গনি এজাহার দাখিল করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলা দায়েরের বিষয়ে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গনি বলেন, সাবেক ভিপি নুরুল হক নূর ফেসবুক লাইভে বলেছেন কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারেনা। যারা আওয়ামীলীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার, প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না এবং তাদের কোনো ঈমান নেই। আমি একজন মুসলমান এবং বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠ‌নিক সম্পাদক হিসেবে সাবেক ভি‌পি নুরুল হক নূরের বক্তব্যে মর্মাহত ও মনে আঘাত পেয়ে তার বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি।
এর আগে গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই। প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না।
 
এরপর রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেছিলেন। এই মামলার পর রবিবার রাতে আবার ফেসবুক লাইভে এসে নূর ক্ষমা প্রার্থনা করেন। পরদিন সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি পল্টন থানায় নূরের বিরুদ্ধে আইসিটি আইনে আরও একটি মামলা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

এবার নূরের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১