ঝিনাইদহে করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি চাউল ও একই সাথে ঝিনাইদহ সদর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে ২ শত টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও নির্বাহী অফিসার এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মজিবর রহমান জানান. চলমান লকডাউনের কারণে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আজ প্রথম দফায় ১ হাজার পরিবারকে এই সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা চালক ও দিনমজুর। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















