০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নওগাঁয় ১ লাখ ২ হাজার ৪শ’ ২৮ কৃষককে কৃষি প্রণোদনাা বীজ ও সার বিতরণ

নওগাঁয় ১ লাখ ২ হাজার ৪শ’ ২৮ জন কৃষককে বিভিন্ন ফসল উৎপাদনে সরকারী প্রণোদনা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক এবং স্বস্ব উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক পরামর্শ অনুযায়ী ফসলভিত্তিক পরিমাণ অনুযায়ী স্থানীয় কৃষি বিভাগের তত্বাবধানে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রণোদনার মধ্যে রয়েছে বীজ এবং ডিএপি সার এবং এমওপি সার।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মোট ৮টি খাতে ২১টি ফসলের অনুকুলে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খাতগুলো হচ্ছে মাসকলাই চাষে ৬শ’ জন কৃষক,  শাকসব্জি চাষী ২ হাজার ২শ’ জন কৃষক, কৃষি পূণর্বাসন কর্মসূচীর আওতায় ৮টি ফসলের আওতায় ৩২ হাজার ৫শ’ জন কৃষক, কৃষি প্রণোদনা খাতে ৬টি ফসলের আওতায় ২০ হাজার ৪শ’ জন কৃষক, স্পেশাল পেঁয়াজ প্রনোদনা খাতে ৬শ’ জন কৃষক, বোরো হাইব্রীড বীজ সহায়তা খাতে ৪৫ হাজার জন কৃষক, মুজিব শতবর্ষ উপলক্ষে ব্রি কর্ত্তৃপক্ষ প্রদত্ত বীজ সহায়তা খাতে ৭শ’ ৯৫ জন কৃষক এবং আমন ধানের কমিউনিটি বীজতলা তৈরী খাতে ৩শ’ ৩৩ জন কৃষক।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান, প্রণোদনাপ্রাপ্ত সকলেই প্রান্তিক চাষী। প্রত্যেককে ১ বিঘা জমির অনুকুলে এই প্রনোদনা প্রদান করা হচ্ছে।

সূত্র মতে মাসকলাই চাষে ৬শ’ জন কৃষককে জন প্রতি ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। শাকসব্জি চাষের ক্ষেত্রে ২ হাজার ২শ’ জন কৃষকের প্রত্যেককে ১ প্যাকেট করে সমন্বিত বীজ প্রদান করা হয়।

কৃষি পূণর্বাসন কর্মসূচীর আওতায় মোট ৩২ হাজার ৫শ’ চাষীদের প্রত্যেক সরিষা চাষীদের ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, গমচাষীদের প্রত্যেককে ২০ কেজি করে বীজ, সূর্যমূখী চাষীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, চিনাবাদাম চাষীদের প্রত্যেককে ১০ কেজি করে বীজ, মসুর ডাল চাষীদের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, খেসারী চাষীদের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, টমেটো চাষীদের প্রত্যেককে ৫০ গ্রাম করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং মরিচ চাষীদের প্রত্যেককে ৩শ’ গ্রাম করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০ হাজার ৪শ’ জন কৃষকের মধ্যে বোরো চাসীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, গমচাষীদের প্রত্যেককে ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ভুট্টাচাষীদের প্রত্যেককে ২ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, সরিষা চাষীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, সূর্যমুখী চাষীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, চীনাবাদাম চাষীদের প্রত্যেককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার,  মুগডাল চাষীদের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং  পেঁয়াজ চাষীদের প্রত্যেককে আড়াইশ’ গ্রাম করে বীজ, ৫ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ৬শ’ জন স্পেশাল পেঁয়াজ চাষীদের প্রত্যেককে সাড়ে ৭শ’ গ্রাম করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

বোরো হাইব্রীড বীজ সহায়তা কার্যক্রমের আওতায় জেলার ৪৫ হাজার কৃষকের প্রত্যেককে শুধু ২ কেজি করে বীজ প্রদান করা হয়।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ব্রি কর্ত্তৃক প্রদত্ত ৭শ’ ৯৫ জন কৃষকের প্রত্যেককে ৪ কেজি করে বীজ সহায়তা করা হয়। এ ছাড়াও আমন ফসলের জন্য কমিউনিটি বীজতলা তৈরী কর্মসূচীর আওতায় ৩শ’ ৩৩ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমিতে ধান রোপনের প্রয়োজনীয় বীজতলা তৈরী কের দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

নওগাঁয় ১ লাখ ২ হাজার ৪শ’ ২৮ কৃষককে কৃষি প্রণোদনাা বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ০৪:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১