০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজউকের নতুন চেয়ারম্যান হলেন আমিনউল্লাহ নূরী

আমিনউল্লাহ নূরী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হলেন এ বি এম আমিনউল্লাহ নূরী। তিনি এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পদায়নের প্রজ্ঞাপন জারি করে। তবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কারো নাম সুপারিশ করা হয়নি।

এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যান। পরে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রাজউকের নতুন চেয়ারম্যান হলেন আমিনউল্লাহ নূরী

প্রকাশিত : ০৪:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১