০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবেশে ছিনতাই, আন্তঃজেলা ছিনতাইকারীর ৪ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর অভিনব কায়দার যাত্রী সেজে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে গোড়াই হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফ্জর হোসেন নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধ্যে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জুয়েল হাওলাদার (২৭), নজরুল মৃধা (৩২), নুর আমিন (২৫), মো. মুরাদ (২৫)। গ্রেফতারকরা আন্তঃজেলা ছিনতাইকারীর সদস্য। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফ্জর হোসেন বলেন, করোনার জন্য যাত্রীবাহি বাস বন্ধ থাকায় গাজীপুরের চন্দ্রা থেকে হুমায়ুন কবির এবং আবু তাহের একটি প্রাইভেটকারের করে টাঙ্গাইলের উদ্দেশ্য রউনা হয়। ওই প্রাইভেটকারে আগে থেকেই যাত্রীবেশী ছিনতাইকারীরা ছিলো। পরে পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকায় পাড় হওয়ার পর হুমায়ুন এবং আবু তাহেরকে চোখে মলম দিয়ে মারপিট এবং স্ত্রু-ডাইভার দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তারা তাদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ছিনতাই করে নেয়। পরে ছিনতাইকারীরা হুমায়ুন এবং আবু তাহেরকে মির্জাপুরের চরপাড়া এলাকায় নামিয়ে দিয়ে পুনরায় চন্দ্রার দিকে রউনা হয়। পরে বিষয়টি গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে ওই ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইয়ের কবলে পড়া হুমায়ুন এবং আবু তাহের ওয়ালটনে চাকরি করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকরা বিভিন্ন সময়ে ঢাকা-টাঙ্গাইল অভিনব কায়দায় যাত্রীবেশে ছিনতাই করে আসছিলো। এমনকি গতকাল একই মহাসড়কে তারা একই কায়দায় বেশ কয়েকটি ছিনতাই করেছিলো। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া বিভিন্ন জনের ১৭ হাজার টাকা এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারীর সক্রিয় সদস্য। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবেশে ছিনতাই, আন্তঃজেলা ছিনতাইকারীর ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৫:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১