করোনাকালীন এই লকডাউনে শ্রমজীবি মানুষেরা পড়েছেন বিপাকে । করোনার ছোবলে কাজ বন্ধ থাকায় অনেকেই পড়েছেন বিপাকে। যার মধ্যে মধ্যবিত্ত ও নি¤œ¥-মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে।
করোনার এই মহামারীতে অসহায়,দরিদ্র মানুষের পাশে দাড়াঁতে হটলাইন টীম গঠন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জানান শিখর। যেখানে কেউ হট লাইনে ফোন করলেই রাতের আধাঁরে পৌছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। এ খাদ্যসামগ্রীর তালিকায় রয়েছে চাল,ডাল,আলু,তেল,লবণ ও ডিম। আর এ খাবার বিতরণে কাজ করছে জেলা যুবলীগের হটলাইন টীমের একদল চৌকস তরুণরা। যারা বিনা অর্থে পরিশ্রম করে চলেছেন রাত দিন। ফোন কলের ব্যাক্তির পরিচয় গোপন রাখতে এবং তাদের সম্মান এর কথা মাথায় রেখে খাবার বিতরণের কাজ করা হচ্ছে রাতের আধাঁরে এ কথা জানান জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান। তিনি বলেন, করোনার ভয়াল ছোবলে দেশের মানুষ আজ সর্বশান্ত । সরকার লকডাউন কার্যকর করে করোনা প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই করোনায় শ্রমজীবি,দরিদ্র মানুষেরা রয়েছে অসহায় । তাদের কথা চিন্তা করে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জানান শিখর গঠন করেছেন হট লাইন টিম । কেউ হটলাইন টিমে ফোন দিলেই রাতের আধাঁরে আমরা পৌছে দিচ্ছি খাদ্য সামগ্রী । এ টিমের সদস্যরা লকডাউনের সময় অসহায়,দরিদ্র মানুষকে সেবা করতে কাজ করছেন দিন রাত ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















